মাদারীপুরের শিবচরে পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে বাসচাপায় একটি ট্রাকের চালক ও তার সহযোগী (হেলপার) নিহত হয়েছেন। ঘন কুয়াশার কারণে দেখতে না পাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।
সোমবার ভোরে এক্সপ্রেসওয়ের পাঁচ্চর-সংলগ্ন মুন্সীরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।
জানা গেছে, মুন্সীরবাজার এলাকায় সড়কের পাশে ট্রাক দাঁড় করিয়ে চালক ও হেলপার পাশে দাঁড়িয়েছিলেন। এ সময় একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
শিবচর হাইওয়ে থানার ওসি জহুরুল হক বলেন, খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে গেছে। বিস্তারিত পরে বলা যাবে।

