পিরোজপুরে উপজেলা আ. লীগের নেতা ও ইউপি চেয়ারম্যান গ্রেফতার

পিরোজপুরের কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টু তালুকদারকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

0
74

পিরোজপুরের কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টু তালুকদারকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে পিরোজপুরে আল্লামা সাঈদী ফাউন্ডেশনের সামনে একটি মোটরসাইকেল গ্যারেজ থেকে ডিবি পুলিশ লাইকুজ্জামান মিন্টুকে গ্রেফতার করে। পরে রাতেই তাকে কাউখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মিন্টু কিছুদিন আগে ভারতে পালিয়ে যাওয়ার সময় সীমান্তে নিহত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা ইসহাক আলী খান পান্নার ভাগিনা।

কাউখালী থানা পুলিশ সূত্রে জানা গেছে, লাইকুজ্জামান মিন্টুকে কাউখালী উপজেলার শিয়ালকাঠি চিড়াপাড়ার ব্রেকুটিয়া ব্রিজের নতুন বাজার এলাকায় গত ৬ নভেম্বর বিএনপির একটি কর্মসূচির পোস্টার লাগানোর সময় আওয়ামী লীগের কিছু লোকজন পোস্টার লাগাতে বাধা দেয়। এ সময় পোস্টার লাগাতে থাকা বিএনপির কর্মীদের ওপরে হামলা করে। ওই ঘটনার জেরে হওয়া মামলায় মিন্টুকে গ্রেফতার দেখানো হয়েছে।

কাউখালী থানার ওসি সোলায়মান হোসেন জানান, অপারেশন ডেভিল হান্টে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। তারই অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here