কাফনের কাপড় পরে প্রাথমিক শিক্ষকদের শাহবাগে অবস্থান

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ৬ হাজার ৫৩১ জনের দ্রুত নিয়োগের দাবিতে রাজধানীর শাহবাগে অষ্টম দিনের মতো বিক্ষোভ করছেন সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা।

0
81

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ৬ হাজার ৫৩১ জনের দ্রুত নিয়োগের দাবিতে রাজধানীর শাহবাগে অষ্টম দিনের মতো বিক্ষোভ করছেন সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকে দ্রুত নিয়োগের দাবিতে কাফনের কাপড় পরে আন্দোলনে অংশ নেন তারা।

সকাল ১০টা থেকে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনের সড়কে অবস্থান নিয়ে তারা নানা স্লোগান দেন এবং দ্রুত নিয়োগের দাবি জানান।

আন্দোলনরত শিক্ষকদের ভাষ্য, ২০২৩ সালের বিধিমালা অনুযায়ী তাদের নিয়োগ হয়েছিল। একই নিয়োগ প্রক্রিয়ার প্রথম দুই ধাপের সুপারিশপ্রাপ্তরা প্রায় বছরখানেক আগে কর্মস্থলে যোগদান করলেও ঢাকা ও চট্টগ্রাম বিভাগের তৃতীয় ধাপের সাড়ে ৬ হাজার সুপারিশপ্রাপ্তদের নিয়োগ ৬ মাসের জন্য স্থগিত করা হয়।

উত্তীর্ণদের নিয়োগের ক্ষেত্রে কোটা অনুসরণের অভিযোগে ফলাফল প্রকাশের বৈধতা চ্যালেঞ্জ করে নিয়োগ বঞ্চিত ৩১ প্রার্থী হাইকোর্টে রিট করলে প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

পরবর্তীতে দ্রুত নিয়োগের দাবিতে আন্দোলনে নামেন সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। তাদের দাবি, নিয়োগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here