শাহবাগে সড়ক অবরোধ প্রাথমিকের নিয়োগপ্রত্যাশীদের, পুলিশের জলকামান

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা আবারও শাহবাগ মোড় অবরোধ করেছেন। তাদের সরাতে পুলিশ জলকামান নিক্ষেপ করেছে এবং বেশ কয়েকজন শিক্ষককে থানায় নেওয়া হয়েছে বলে আন্দোলনকারীরা অভিযোগ করেছেন।

0
75

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার পর তারা শাহবাগ মোড়ে অবস্থান নিলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শাহবাগ মোড়ে অবস্থান নেওয়া আন্দোলনকারীদের ঘিরে রেখেছেন।

আন্দোলনরত শিক্ষকরা বলেন, আমরা মেধা দিয়ে সুপারিশপ্রাপ্ত হয়েছি। পুলিশ ভেরিফাই করেই আমাদের নিয়োগ দেওয়া হয়েছে। আমাদের কেন আন্দোলন করতে হবে। আমাদের দাবি মানতে হবে। আমরা সাত দিন ধরে একটি যৌক্তিক দাবির জন্য আন্দোলন করছি। কোনো উপদেষ্টা কথা বলছেন না। আমরা কী এই দেশের নাগরিক না? আমরা তো ছাত্রদের পাশে ছিলাম। এখন কেন আমাদের পাশে ছাত্র প্রতিনিধি নেই কেন?

বিস্তারিত আসছে…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here