কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে জেলার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া ভারতীয় সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত আল-আমীন (৩২) নামের এক উপজেলার পুটিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে।

0
83

স্থানীয়রা জানায়, গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুটিয়া সীমান্তে কয়েকজন বাংলাদেশিকে লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে বিএসএফ। গুরতর আহত অবস্থায় আল-আমীনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। তার মরদেহ বিএসএফের ক্যাম্পে রয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বরাত দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সামিউল ইসলাম জানান, শুক্রবার রাতে বিএসএফ চোরা কারবারি সন্দেহে সীমান্তে গুলি করলে আলামিন গুরুতর আহত হয়। পরে তারা উদ্ধার করে ভারতের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে তিনি মৃত্যুবরণ করেন।

তার তবে এই ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here