নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৮

0
100
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের চাষাড়ায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারী-শিশুসহ ৮ জন দগ্ধ হয়েছেন। আহতদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন- সোহাগ (২৩), রুপালি (২০), সামিয়া (১০), জান্নাত (৪), হান্নান (৫০), সাব্বির (১২), সোমাইয়া (দেড় বছর ) ও নুরজাহান (৩৫)।

রোববার (২ মার্চ) দিবাগত রাতে এ তথ্য নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

তিনি জানান, নারায়ণগঞ্জের ঢাকেশ্বরী এলাকা থেকে দগ্ধ অবস্থায় নারী-শিশুসহ ৮ জনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। কার শরীরের কত শতাংশ দগ্ধ হয়েছে তা পরে জানানো হবে।

জানা যায়, রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নারায়ণগঞ্জ জেলার চাষাড়ার ২ নম্বর চেয়ারম্যান অফিস ইব্রাহিমের বাড়ির টিনশেড রুমে লাইনের গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আহত ৮ জনকে রাত সাড়ে ৪টার দিকে বার্ন ইউনিটে নিয়ে আসা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here