জার্মানিতে ভিড়ের মাঝে গাড়ি উঠে নিহত ২

জার্মানির পশ্চিমাঞ্চলীয় ম্যানহেইম শহরে ভিড়ের মাঝে দ্রুতগতির গাড়ি ঢুকে পড়ার ঘটনায় অন্তত একজন দু’জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ২৫ জন। এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

0
71

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার (৩ মার্চ) ম্যানহেইমের ব্যস্ত একটি এলাকায় এই ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, ঘটনাস্থলে লোকজনকে মাটিতে পড়ে থাকতে দেখা গেছে এবং কমপক্ষে দু’জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চেতনা ফেরানো হয়েছে।

এদিকে, ড্রাইভার ইচ্ছাকৃত গাড়ি চালিয়ে দিয়েছেন কি না অথবা জার্মানির কার্নিভাল উদযাপনের সঙ্গে এই ঘটনার কোনও সম্পর্ক আছে কি না তা স্পষ্ট নয়।

গত বছরের ডিসেম্বরে দেশটির ম্যাগডেবুর্গে ও গত মাসে মিউনিখে জনতার ওপর গাড়ি চালিয়ে দেয়ার প্রাণঘাতী ঘটনা ঘটে। ২০২৪ সালের মে মাসে ম্যানহেইমে ছুরিকাঘাতের ঘটনাও ঘটেছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here