চাঁদাবাজির অভিযোগে ৩ বিএনপি কর্মীকে আটক করল যৌথ বাহিনী

0
95
ছবি: সংগৃহীত

জামালপুরে সদর উপজেলার এক ব্যবসায়ীর করা চাঁদাবাজির অভিযোগের পর তিন যুবককে আটক করেছে যৌথ বাহিনী। শুক্রবার (৭ মার্চ) রাত ৯টার দিকে জামালপুর সদর উপজেলার হাজিপুর বাজার থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো— সদর উপজেলার হাজীপুর ফকিরপাড়া এলাকার মো. পলাশ মিয়া (৪৫), মো. সিরাজুল ইসলাম (৪৩) ও মো. ফরমান (৪২)। তারা একই এলাকার বাসিন্দা।

তারা তিনজনই বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত।

পুলিশ জানায়, হাজীপুর বাজারের এক গরু ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করে আসছিল গ্রেপ্তার তিনজন। এ নিয়ে ওই ব্যবসায়ী অভিযোগ করলে যৌথ বাহিনী রাতে অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে তাদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক বলেন, ‘চাঁদাবাজির অভিযোগে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে তোলা হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here