ইকুয়েডরে বাস খাদে পড়ে নিহত ১৪

0
7
ইকুয়েডরে বাস খাদে পড়ে নিহত ১৪

দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের দক্ষিণাঞ্চলে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। বুধবার একটি যাত্রীবাহী বাস রাস্তা থেকে ছিটকে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও অন্তত ২৯ জন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

এএফপি জানায়, ইকুয়েডরের আন্দিয়ান অঞ্চলের আজুয়াই প্রদেশের মোল্লেতুরো এলাকায় কুয়েনকা-মোল্লেতুরো মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

জরুরি পরিষেবা বিভাগ ইকু৯১১ বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এই তথ্য নিশ্চিত করে জানায়, কুয়েনকা-মোল্লেতুরো মহাসড়কে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে এবং আহতের সংখ্যা ২৯ জন।

দুর্ঘটনার পর সংশ্লিষ্ট সংস্থার কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছেন। বাসটিতে মোট কতজন যাত্রী ছিলেন, সে বিষয়ে কিছু জানানো হয়নি। তবে উদ্ধারকারীরা আশঙ্কা করছেন, আরও প্রাণহানি হয়ে থাকতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here