টি-টোয়েন্টি ক্রিকেটে ফলাফল বের হয়ে উপায় নেই। দুই দলের দলীয় সংগ্রহ সমান হয়ে গেলে সুপার ওভারে খেলার ফলাফল নির্ধারণ করা হয়। এমনিতেই সংক্ষিপ্ত সংস্করণে সুপার বাড়িয়ে দেয় ম্যাচের উত্তেজনা।
সুপার ওভারের ৬ বলে যে দল যতটা সম্ভব সর্বোচ্চ সংগ্রহ দাঁড় করানোর চেষ্টা করে। তবে মাঝেমধ্যে ব্যতিক্রমও ঘটে, যা অবাক করে দেয় সবাইকে। যেমন এবার যা ঘটেছে যা আগে কখনোই দেখেনি ক্রিকেটবিশ্ব।
হংকংয়ের বিপক্ষে সুপার ওভারে কোনো রান না করেই গুটিয়ে যায় বাহরাইন। সুপার ওভারে আন্তর্জাতিক ক্রিকেটেব এমন ঘটনা এবারই প্রথম।
সুপার ওভারে আগে ব্যাটিং করতে নামা বাহরাইনের ব্যাটারদের বোলিং করেন হংকংয়ের এহসান খান। প্রথম বলটি ডট দেওয়ার পরের দুই বলে নেন ২ উইকেট। বাবর হায়াতকে ক্যাচ দিয়ে ফেরেন আমের বিন। পরের বলে সোহাইল খানও ক্যাচ দেন। সেটি তালুবন্দি করেন নিজাকাত খান।
আইসিসির নিয়ম অনুযায়ী, সুপার ওভার দুই উইকেটের খেলা হয়। ফলে তিন বলের মধ্যেই দুই উইকেট হারিয়ে অলআউট হয় বাহরাইন।
মাত্র ১ রানের লক্ষ্যে খেলতে নেমে অবশ্য হংকংয়েরও জয় পেতে খেলতে হয়েছে ৩ বল। প্রথম দুই বল ডট দেওয়ার পর তৃতীয় বলে রান নেন বাবর।
আন্তর্জাতিক ম্যাচে সুপার ওভারে ০ রানের ঘটনাটি প্রথম হলেও ফ্র্যাঞ্চাইজ লিগে ঘটেছে একাধিকবার।
২০০৯ সালে চ্যাম্পিয়নস লিগে সাসেক্সের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার দল ঈগলসের হয়ে সিজে ডি ভিলিয়ার্স সুপার ওভার মেডেন দিয়েছিলেন। তাছাড়া ২০১৪ সালের সিপিএলে গায়ানা অ্যামাজনের হয়ে ত্রিনিদাদ ও টোবাগো রেড স্টিলের বিপক্ষে সুপার ওভার মেডেন দিয়েছিলেন সুনীল নারিন।

