বাউফলে তরমুজবোঝাই ট্রলারে ডাকাতি, আহত ৯

0
92
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর বাউফলের ধূলিয়া এলাকার তেঁতুলিয়া নদীতে শনিবার (১৫ মার্চ) ভোর রাতে তরমুজবোঝাই একটি ট্রলারে ডাকাতি হয়েছে।

৭-৮জনের সশস্ত্র ডাকাত দল একটি দ্রুতগামী ট্রলার নিয়ে তেঁতুলিয়া নদীর তালতলা মোহনা থেকে তরমুজবোঝাই একটি একটি ট্রলারকে ধাওয়া করে। ওই ট্রলারে ১০ হাজার পিস তরমুজ ছিল। ডাকাতরা তেঁতুলিয়া নদীর ধুলিয়া লঞ্চঘাট এলাকায় গিয়ে তরমুজবোঝাই ট্রলারটির নিয়ন্ত্রণ নেয়। এ সময় ডাকাতরা ওই ট্রলারে থাকা চালকসহ ৮ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। তখন আহত এক ব্যক্তি ডাকাতদের মধ্যে একজনকে ঝাপটে ধরে নদীতে ঝাঁপ দিলে অন্যান্য ডাকাতরা পালিয়ে যায়।

হামলার শিকার আহতদের চিৎকারে স্থানীয় লোকজন এসে তাদের উদ্ধার করে এবং পুলিশকে খবর দেয়। স্থানীয়রা আটক ওই ডাকাতকে গণপিটুনি দিলে তিনি অজ্ঞান হওয়ায় তার নাম জানা যায়নি।

ডাকাতের হামলায় আহতরা হলেন সহিদুল মাতব্বর, ফিরোজ মাতব্বর, বারেক মাতব্বর, ফরহাত হোসেন, হাবু পেশকার, ফয়সাল, মেহেদি ও সেলিম মাঝি।

এদের মধ্যে গুরুতর আহত সহিদুল মাতব্বর, মেহেদি হাসান ও সেলিম মাঝিকে শনিবার সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং আহত ডাকাত সদস্যকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, ভোর রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ডাকাতের ১ সদস্য পুলিশের জিম্মায় চিকিৎসাধীন রয়েছে। তরমুজ বোঝাই ট্রলারটি আইনী প্রক্রিয়া শেষ করে দ্রুত ছাড়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here