৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে যা জানালো অধিদপ্তর

আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত রোববার (১৬ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

0
86
ছবি: সংগৃহীত

সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সাথে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এতে বলা হয় লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। ফলে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।

আজ রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া এবং রাঙ্গামাটি জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

এছাড়া মঙ্গলবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

ঢাকা ছাড়লেন জাতিসংঘের মহাসচিব গুতেরেসঢাকা ছাড়লেন জাতিসংঘের মহাসচিব গুতেরেস
বর্ধিত পাঁচদিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here