গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, ২ যাত্রী নিহত

রোববার (২৩ মার্চ) সকালে নগরীর পুবাইল থানাধীন টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের নিমতলী এলাকায় এ ঘটনা ঘটে।

0
73
ছবি: সংগৃহীত

গাজীপুরে পুবাইলে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতরা হলেন—গাজীপুর মহানগরীর পুবাইল থানাধীন হায়দরাবাদ গ্রামের ইজিবাইক চালক হানিফ মিয়া (৩৫) ও ইজিবাইকের যাত্রী গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন মাজুখান গ্রামের সাহেদ সাব্বির (২৫)।

স্থানীয়রা জানান, রোববার সকালে ঢাকামুখী একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে পুবাইলমুখী ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হন এবং আরও কয়েকজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. আমিরুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। ট্রাক ও অটোরিকশা সড়কের পাশে দুমড়েমুচড়ে পড়ে আছে। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়েছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here