দেশজুড়ে তাপমাত্রা বাড়ার আভাস

আগামী কয়েকদিন সারাদেশে টানা দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার জন্য দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

0
73

আগামী কয়েকদিন সারাদেশে টানা দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার জন্য দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, আজ মঙ্গলবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়া অফিস জানায়, আগামী বৃহস্পতিবার (২৭ মার্চ) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এদিন সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা থাকলেও রাতে প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, এ সময় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here