শেরপুরের নালিতাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৬ মার্চ) বিকেলে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের বিশগিরিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নাদিয়া (৪) ওই গ্রামের নূর হোসেনের মেয়ে।
নিহতের পরিবারের বরাতে পুলিশ জানায়, নাদিয়া বাড়ির সামনে খেলা করছিল। এসময় সবার অজান্তে বাড়ির পাশে পুকুরে পড়ে ডুবে যায়। পরে বাড়ির লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বিকেল সাড়ে পাঁচটার দিকে পুকুরের পানি থেকে স্থানীয়দের সহযোগিতায় নাদিয়ার মরদেহ উদ্ধার করা হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, এ বিষয়ে পরবর্তী যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

