অভিনেত্রীকে ম্যানহোলে ফেলে সিমেন্ট দিয়ে সিল করা হয়

ভারতের পরিচিত মুখ অভিনেত্রী অপ্সরাকে হত্যার অভিযোগ উঠে ২০২৩ সালের জুনে। পুরোহিত আইয়্যাগারি ভেঙ্কটা সাই কৃষ্ণের বিরুদ্ধে অভিনেত্রীকে নির্মমভাবে হত্যার অভিযোগ উঠার বিষয়টি ওই সময় ব্যাপক আলোচিত ছিল। এ ঘটনায় অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন রাঙারেডি জেলা আদালত।

0
56

বুধবার (২৬ মার্চ) অভিযুক্তের বিরুদ্ধে রায় ঘোষণা করেন আদালত। অভিনেত্রীকে প্রেমের ফাঁদে ফেললে পরবর্তীতে বিয়ের চাঁপ দেয়ায় হত্যা করা হয় অপ্সরাকে।শুধু তাই নয় হত্যার পর তার দেহ একটি ম্যানহোলে ফেলেও দেয় সে। তারপর তা লাল মাটি এবং সিমেন্ট দিয়ে সিলও করে দেয়।

এদিকে আদালত দোষীকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তার কাছ থেকে ১০ লক্ষ রুপিও জরিমানা করে। যার মধ্যে মৃতের পরিবারকে ৯.৭৫ লক্ষ রুপি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর বাকি ২৫,০০০ রুপি আদালতকে দিতে হবে।

তদন্তে জানা গেছে, সাই কৃষ্ণকে বিয়ে করার জন্য অপ্সরা চাপ দিচ্ছিলেন। তাই শেষ পর্যন্ত তাকে হত্যা করা হয়। একজন তদন্তকারি জানান, পুরোহিত আগে থেকেই বিবাহিত ছিল। তার স্ত্রীও ছিল। তবে তারপরও সে ওই অভিনেত্রীকে বিয়ে করার প্রতিশ্রুতি দেয়। তারপর অভিনেত্রী তাকে জোর করায় শেষ পর্যন্ত তাকে হত্যা করে পুরোহিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here