সময়টা ভালো যাচ্ছে না, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। সবশেষ আর্জেন্টিনার কাছে লজ্জাজনক হারের ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারবে কি না, সেলেসাওরা। সেটা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। ব্রাজিলের এমন বেহাল কারণে দলটির বর্তমান কোচ দরিভাল জুনিয়রের সঙ্গে বৈঠকে বসছে ব্রাজিল ফুটবল ফেডারেশন।
আসন্ন ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত দরিভালের ওপর আস্থা রাখা হবে কি না সেটা নির্ধারণ করা হবে বৈঠকে। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে হারের পর সিবিএফ সভাপতি এডনালদো রদ্রিগেজও হতাশা প্রকাশ করেছে। তবে দরিভালকে বরখাস্ত করা হলে কার হাতে দেওয়া হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নের দায়িত্ব, সেটা নিয়ে চলছে নানান জল্পনা-কল্পনা।
এই তালিকায় সবার ওপর আছেন বর্তমান রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। যদিও বর্তমানে রিয়াল মাদ্রিদ ছাড়ার কোনো পরিকল্পনা নেই এই ইতালিয়ান কোচের, যা কিছুদিন আগেই জানিয়েছেন তিনি। কার্লো আনচেলত্তি যদি জাতীয় দলে ভিনিসিয়ুস-রাফিনিয়াদের দায়িত্ব না নেন, তাহলেও বিকল্প ভেবে রেখেছে সিবিএফ। যেখানে আছেন ফ্ল্যামেঙ্গোর ফিলিপ লুইস। এছাড়াও জর্জ জেসুসও আছেন সেই তালিকায়। পর্তুগিজ এই কোচ বর্তমানে সৌদি সৌদি ক্লাব আল হিলালের দায়িত্ব পালন করছেন।

