বেতকা ক্লাবের পক্ষ থেকে ৩০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

রবিবার (৩০মার্চ) সকাল ১০ টা থেকে শুরু করে দুপুর পর্যন্ত নিম্ন আয়ের মানুষের বাড়ি বাড়ি গিয়ে এই ঈদ সামগ্রী পৌছে দেয় বেতকা ক্লাবের সদস্যরা।

0
85
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন বেতকা ক্লাবের পক্ষ থেকে বেতকা ইউনিয়ন ও আশেপাশের ইউনিয়নের প্রায় ৩০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

ঈদ সামগ্রীর মধ্যে ছিলো ২ প্যাকেট সেমাই, ১ কেজি চিনি, ১ কেজি পোলাও চাল, ১ কেজি আলু ও একটি কর্ক মোরগ৷

বেতকা ক্লাবের সভাপতি হাজী মো: কামাল হোসেন মোল্লা বলেন, আমরা ২০১৪ সাল থেকে প্রতি বছর বেতকা ইউনিয়ন ও আব্দুল্লাহপুর ইউনিয়নের কিছু অংশে বিভিন্ন সময় ইফতার সামগ্রী, ঈদ সামগ্রী বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প, দরিদ্র শিক্ষার্থীদের পড়ালেখায় সহযোগিতা সহ বিভিন্ন সামাজিক কাজে সহযোগিতা করে আসছি।

সভাপতি হাজী মো: কামাল হোসেন মোল্লা বলেন, আগামীতেও আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here