রোনালদোর যে রেকর্ড স্পর্শ করে রিয়ালকে জেতালেন এমবাপ্পে

আরও এক গোল পেয়ে লা লিগায় চলতি মৌসুমে এমবাপ্পের গোলসংখ্যা বেড়ে হয়েছে ১৮টি

0
104
ছবি: সংগৃহীত

ছোটবেলা থেকেই পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে আদর্শ মানেন কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদে তার যোগ দেওয়ার পেছনেও রোনালদোর প্রভাব কম নয়।

এবার সেই রোনালদোরই রেকর্ড ছুঁলেন ফরাসি তারকা। লেগানেসের বিপক্ষে জোড়া গোল করে রিয়ালকে দারুণ এক জয় এনে দিলেন এমবাপ্পে।

সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের ৩২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে এগিয়ে দেন এমবাপ্পে। তবে সেই লিড এক মিনিটের বেশি ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। ৩৩ মিনিটে ডিয়েগো গার্সিয়ার গোলে সমতা ফেরায় লেগানেস।

বিরতিতে যাওয়ার আগেই চমক দেখায় অতিথিরা। ৪১ মিনিটে দানি রাবার গোলে ২-১ ব্যবধানে লিড নেয় লেগানেস। দ্বিতীয়ার্ধের শুরুতেই ঘুরে দাঁড়ায় রিয়াল। ৪৭ মিনিটে জুড বেলিংহামের দুর্দান্ত গোল রিয়ালকে ফেরায় ম্যাচে। ২-২ সমতা নিয়ে এগোতে থাকে খেলা। ম্যাচের ৭৬ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে রিয়ালের জয় নিশ্চিত করেন ফরাসি ফরোয়ার্ড এমবাপ্পে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here