ফিরতে শুরু করেছে মানুষ, আবার কেউ ছাড়ছেন ঢাকা

0
62
ছবি: সংগৃহীত

প্রিয়জনের সাথে ঈদ করে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। আবার ঈদের তৃতীয় দিনেও প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকা ছাড়ছেন অনেকেই। ব্যক্তিগত কাজে আর ভোগান্তি এড়াতে বুধবার (২ এপ্রিল) ভোর থেকে সদরঘাট ও বিভিন্ন বাস টার্মিনাল এবং কমলাপুর রেলস্টেশন ঘুরে দেখা যায় এই চিত্র।

ঈদে লম্বা ছুটি থাকায় স্বাচ্ছন্দ্যে যাত্রা করতে এখনও অনেকে রওনা দিচ্ছেন বাড়ির পথে। অনেকে আবার পরিবার নিয়ে সময় কাটাতে আর প্রকৃতির খোঁজে ঢাকার বাহিরে যাচ্ছেন ঘুরতে। কেউ আবার ঢাকায় ফিরছেন। যাত্রীরা জানান, ভোগা‌ন্তি এড়াতে ঢাকা ছাড়ছেন তারা। আবার জরুরি কাজে আর ভোগান্তি এড়াতে ছুটির আগেভাগে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা।

লঞ্চ কর্তৃপক্ষ জানিয়েছে, এ বছর ছুটি বেশি হওয়াতে সাধারণ মানুষ ধীরে ধীরে ঢাকা ছাড়ছে এখনও। এছাড়াও রাজধানীর কমলাপুর রেলস্টেশনে গিয়েও দেখা গেছে এমন দৃশ্য। কেউ ফিরছেন আবার কেউ পরিবার পরিজন নিয়ে ঢাকার বাইরে যাচ্ছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here