বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন অধ্যাপক ইউনূস

0
68
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ শুক্রবার সকালে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের (বিমসটেক) ষষ্ঠ শীর্ষ সম্মেলনে তিনি যোগ দেন।

সম্মেলন শেষে ব্যাংককের সাংরিলা হোটেলে প্রথমবারের মতো মুখোমুখি আলোচনা করবেন অধ্যাপক ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ব্যাংককের অন্তর্বর্তী সরকারের উচ্চপর্যায়ের একটি সূত্র জানিয়েছে, স্থানীয় সময় দুপুরের পর দুই নেতা সংক্ষিপ্ত সময়ের জন্য আলোচনা করবেন। বৈঠকটি সাংরিলা হোটেলের শীর্ষ নেতাদের জন্য নির্ধারিত কোনো স্থানে অনুষ্ঠিত হবে এবং সময়কাল হবে আধা ঘণ্টার কম।

গতকাল বৃহস্পতিবার বিমসটেক নেতাদের সম্মানে আয়োজিত নৈশভোজে অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদির দেখা হয়েছে। নৈশভোজে তাঁরা একই টেবিলে পাশাপাশি বসে কুশল বিনিময় করেন।

বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার সকালে ব্যাংককে পৌঁছান অধ্যাপক ইউনূস। সম্মেলনে বিমসটেকের পরবর্তী সভাপতির দায়িত্ব বাংলাদেশ গ্রহণ করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here