সিইপিজেডে শ্রমিকদের সড়ক অবরোধ

আজ শনিবার (৫ এপ্রিল) দুপুর ১টা থেকে দেড়টা পর্যন্ত নগরের এম এ আজিজ সড়কের ইপিজেড থানার ফ্রিপোর্ট মোড় অবরোধ করে ক্ষুব্ধ শ্রমিকরা।

0
101
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) একটি জুতা তৈরি কারখানার ৪০ শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে আধা ঘণ্টা সড়ক অবরোধ করা হয়েছে। এক্সেলসিওর স্যুজ লিমিটেড নামে জুতা তৈরির ওই কারখানাটি সিইপিজেডের ৩ নম্বর সেক্টরের ৪ নম্বর সড়কে অবস্থিত।

চট্টগ্রাম শিল্প পুলিশের এসপি মোহাম্মদ সোলায়মান বলেন, ‘জুতা কারখানার শ্রমিকরা ছাঁটাইয়ের প্রতিবাদে সড়ক অবরোধ করে। এক্সেলসিওর স্যুজ লিমিটেড নামে কারখানার ৪০ জন শ্রমিক ফ্রিপোর্ট মোড়ের সড়ক অবরোধ করেছিল। আমরা অনুরোধ করে সড়ক থেকে তাদের সরিয়ে নিয়ে যায়। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়।’

শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে তিনি বলেন, ‘মালিকপক্ষ বলেছে ছাঁটাইকৃত শ্রমিকরা কারখানা ভাঙচুরসহ বিশৃঙ্খলার সঙ্গে জড়িত। তাই তাদের সব পাওনা পরিশোধ করে ছাঁটাই করা হয়েছে।’

তবে শ্রমিকদের দাবি, ঈদের আগে কোনো কারণ ছাড়া তাদের ছাঁটাই করা হয়েছে। তারা চাকরি ফেরত চান। তারা কোনো অন্যায় কাজের সঙ্গে জড়িত ছিলেন না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here