শেরপুরে বিএনপি নেতা হত্যা, আসামীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

সোমবার (৭ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

0
72
ছবি: সংগৃহীত

শেরপুর সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক গোলাম জাকারিয়া বাদল হত্যা মামলার আসামীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সাবেক প্রচার সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন ছানু, জেলা ছাত্রদল সাবেক সভাপতি শওকত হোসেন, থানা স্বেচ্ছাসেবকদল যুগ্ম আহ্বায়ক এনামুল হক রাজু, ভাতশালা ইউনিয়ন বিএনপি যুগ্ম আহ্বায়ক শওকত হোসেন, যুগ্ম আহ্বায়ক রইছ উদ্দিন, শহর ছাত্রদল সদস্য সচিব আসিফ, কামারিয়া ইউনিয়ন ছাত্রদল সভাপতি আঃ কাদের প্রমুখ।

বক্তারা বলেন, গত ২৫ ফেব্রুয়ারি বাদলকে পরিকল্পিতভাবে পথ আটকিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় মামলা দায়ের হলেও সব আসামী এখনো গ্রেপ্তার হয়নি, বরং আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এতে নিরাপত্তারহীনতার আশঙ্কা করছেন ভুক্তভোগী পরিবার। মানববন্ধন শেষে সব আসামীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়।

মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর ও পুলিশ সুপার বরাবরে স্মারকলিপি প্রদান করেন ভুক্তভোগী পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here