ভিয়েতনাম থেকে এলো ১২ হাজার ৭০০ টন চাল

সোমবার খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম এ তথ্য জানিয়েছেন।

0
58
ছবি: সংগৃহীত

ভিয়েতনাম থেকে ১২ হাজার ৭০০ মেট্রিক টন চালের জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। জি টু জি চুক্তির আওতায় (প্যাকেজ-১) ভিয়েতনাম থেকে ১২ হাজার ৭ শত মেট্রিক টন আতপ চাল নিয়ে জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

জি টু জি চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে মোট ১ লাখ মেট্রিক টন আতপ চাল আমদানির চুক্তি হয়েছে। ইতোমধ্যে চুক্তি মোতাবেক ৬০ হাজার মেট্রিক টন চাল দেশে পৌঁছেছে।

তিনি জানান, জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা ইতোমধ্যে শেষ হয়েছে এবং চাল খালাসের কার্যক্রম দ্রুত শুরু হবে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here