শেরপুরে মেয়েকে পরীক্ষার কেন্দ্রে রেখে বাড়ি ফেরা হলোনা মায়ের

0
85
ছবি: সংগৃহীত

চলমান এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে শেরপুরের নকলায় মেয়েকে পরীক্ষার কেন্দ্রে রেখে বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনায় এক শিক্ষার্থীর মায়ের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুর ১২টার দিকে অটোরিকশার চাপায় উপজেলার চর বসতি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিরিনা বেগম (৩৮), নকলা উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের রেহারচর গ্রামের সোহেল রানার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে মেয়েকে পরীক্ষার কেন্দ্রে রেখে আসায় সময় অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয়। পরে তাকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরবর্তী যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here