শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত

শেরপুরের কৃতি সন্তান বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল শহীদ আলহাজ্ব মুহাম্মদ কামারুজ্জামানের ১০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

0
65

শেরপুরের কৃতি সন্তান বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল শহীদ আলহাজ্ব মুহাম্মদ কামারুজ্জামানের ১০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ এপ্রিল) জুমার নামাজ শেষে কবর জিয়ারত করেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি ও জামায়াতে ইসলামী মনোনীত শেরপুর সদর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার আমির মাওলানা হাফিজুর রহমান, কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল আওয়াল, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা আতাউর রহমান, বায়তুল মাল সম্পাদক শফিউল ইসলাম স্বপন, জেলা ছাত্র শিবিরের সভাপতি আশরাফুল ইসলাম মাসুম, বাজিতখিলা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা হাদিউল ইসলাম প্রমুখ। পরে দোয়া পরিচালনা করেন জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা আব্দুল বাতেন।

উল্লেখ্য, স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের নামে এক প্রহসনের বিচারের মাধ্যমে এবং কতিপয় মানুষ দ্বারা মিথ্যা স্বাক্ষী সাজিয়ে ২০১৫ সালের ১১ এপ্রিল ঢাকার কেন্দ্রীয় কারাগারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারী জেনারেল আলহাজ্ব মুহাম্মদ কামারুজ্জামানকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছিলেন। পরে তাকে শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের শহীদ কামারুজ্জামানের প্রতিষ্ঠিত কুমরী ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানার পাশে কবর দেয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here