শেরপুরে চিড়িয়াখানা থেকে ১৭টি বন্যপ্রাণী জব্দ

শুক্রবার (১১ এপ্রিল) রাতে বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের ইন্সপেক্টর নারগিস সুলতানার নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে এসব প্রাণী জব্দ করে।

0
103
ছবিঃ সংগৃহীত

শেরপুরের ঝিনাইগাতীর গজনী অবকাশ বিনোদন কেন্দ্রের স্বপ্নলোক মিনি চিড়িয়াখানা থেকে ১৭টি বন্যপ্রাণী জব্দ করেছে বন্যপ্রাণী ক্রাইম কন্ট্রোল ইউনিট।

জব্দকৃত সাত প্রজাতির ১৭টি প্রাণীর মধ্যে রয়েছে একটি অজগর, চারটি বন বিড়াল, একটি গন্ধগোকুল, একটি বাজপাখি, পাঁচটি বানর, একটি শিয়াল ও চারটি হরিণ।

অভিযানের সময় উপস্থিত ছিলেন সহকারি বন সংরক্ষক এসবি তানভীর আহমেদ ইমন, জেলা বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন কুমার প্রমুখ।

স্বপ্নলোক চিড়িয়াখানার মালিক ফরিদ মিয়া বলেন, আমি বৈধভাবে ইজারা নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছি। যেসব বন্যপ্রাণী রাখা নিষেধ সেগুলো রাখবো না। বৈধ যেগুলো আছে সেগুলোই রাখবো। আমি নিয়ম মাফিক চিড়িয়াখানার জন্য আবেদন করবো।

বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের ইন্সপেক্টর নারগিস সুলতানা বলেন, গজনী অবকাশ কেন্দ্রে অবৈধভাবে বেশ কিছু বন্যপ্রাণী খাঁচায় বন্দি রেখে প্রদর্শন করা হচ্ছিল, যা বন্যপ্রাণী সংরক্ষণ আইনের পরিপন্থী। আর ওখানে বন্যপ্রাণী রাখারমতো পরিবেশ ছিল না। জব্দ করা প্রাণীগুলো নিরাপদ জায়গায় রাখা হবে। তারপর প্রাণীগুলোর প্রজাতি অনুযায়ী প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here