টঙ্গিবাড়ীতে বৃদ্বের রহস্যজনক মৃত্যু, তরিগরি করে দাফন

0
83
প্রতীকী ছবি

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে আব্দুল রাজ্জাক মোল্লা (৭৫) নামে এক বৃদ্বার রহস্যজনক মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। প্রশাসনকে না জানিয়ে তরিগড়ি করে দাফন করায় বিভিন্ন মতবাদ দেখা দিয়েছে।

স্থানীয় ভাবে জানাগেছে, মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ী উপজেলার মান্দ্রা পূর্ব পাড়া গ্রামের মৃত আফসার উদ্দিন মোল্লার ছেলে আব্দুল রাজ্জাক মোল্লার সাথে তার ছোট ভাই আনোয়ার হোসেন মোল্লার সাথে বাড়ী নিয়ে দির্ঘ্যদিন যাবত বিরোধ চলে আসছে । এ ঘটনায় গত শুক্রবার দুপুরে আব্দুল রাজ্জাক মোল্লার সাথে তার ছোট ভাই আনোয়ার হোসেন মোল্লার কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায় উভয়ই উত্তেজিত হয়ে পরে । পরে তার ছোট ভাই আনোয়ার হোসেন মোল্লা তাকে চর থাপ্পর মারলে আব্দুল রাজ্জাক মোল্লা মাটিতে লুটিয়ে পরে । বাড়ীর লোকজন তাকে উদ্ধার করে ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালে ভর্তি করে ।

১৪ই এপ্রিল সোমবার রাতে আব্দুল রাজ্জাক মোল্লা চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যূ বরণ করেন । বৃদ্বার ছেলে, মো: জাকির মোল্লা জানান, আমার বাবাকে ওই দিন দুপুরে আনোয়ার মোল্লার সাথে বাড়ীর জমিন নিয়ে কথা কাটাকাটি হয় । পরে আমার বাবা মাটির মধ্যে কাতরাতে দেখে তাকে উদ্বার করর হাসপাতালে নিয়ে যায় । আমার বাবাকে সে মারধর করছে । আমি সমাজবাসীর নিকট বিচার চেয়েছি বিষয়টি ধামাচাপা দিয়ে তরিগড়ি করে তাকে পাশের জিনাইসার কবরস্থানে সোমবার দুপুরে দাফন করেন ।

ঘটনাটি নিয়ে এলাকার চাঞ্চল্যকর সৃষ্টি হচ্ছে । টঙ্গিবাড়ী থানা ওসি মহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় এখন পযন্ত কেউ আমার এখানে অভিযোগ করনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here