যশোরের শাশার বেনাপোলে বিজিবির অভিযানে এগার লক্ষ একান্ন হাজার তিনশত টাকা মূল্যের ফেন্সিডিল, শাড়ী, বিভিন্ন প্রকার চকলেট, মরিচের গুড়া, চিপস্ এবং কসমেটিক্স আটক করেছে বিজিবি।
জানা যায় ১৬এপ্রিল বুধবার সকালে ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল বেনাপোল, ধান্যখোলা বিওপি, আমাড়াখালী চেকপোস্ট এবং বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করলে বিজিবির উপস্থিতি টের পেয়ে মাল ফেলে পালান মাদক কারবারির দল।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

