কাশ্মীরে হামলার শোক জানিয়ে মোদিকে বার্তা ড. ইউনূসের

আজ বুধবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ফেসবুক পোস্টে বলেন, কাশ্মীরের ঘটনায় অধ্যাপক মুহাম্মদ ইউনূস এক্স অ্যাকাউন্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি শোকবার্তা দিয়েছেন।

0
85
ছবি: সংগৃহীত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড.মুহাম্মদ ইউনূস। একইসঙ্গে এ ঘটনা প্রাণহানিতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন তিনি।

শোকবর্তায় তিনি বলেছেন, ‘কাশ্মীরের পহেলগাঁওয়ে সংঘটিত সন্ত্রাসী হামলায় প্রাণহানির জন্য আমার গভীর সমবেদনা গ্রহণ করুন। আমরা এই নৃশংসতার তীব্র নিন্দা জানাই। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করছি। ’

গতকাল মঙ্গলবার বিকেলে পহেলগাঁওয়ের বাইসরন উপত্যকায় অস্ত্রধারীরা পর্যটকদের লক্ষ্য করে নির্বিচারে গুলি ছুড়লে ২৬ জন প্রাণ হারান। আহত হন কয়েকজন। এ ঘটনার পর সৌদি আরবে থাকা নরেন্দ্র মোদি তার সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে এসেছেন। তিনি জানিয়েছেন, যারা এ ঘটনায় জড়িত তাদের এর চরম মূল্য পরিশোধ করতে হবে।

ভারতের সংবাদমাধ্যমগুলো দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বরাতে বলছে, হামলার জন্য পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার একটি শাখা সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (আরটিএফ) দায় স্বীকার করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here