সোনারগাঁয়ে ফরেস্ট চেকপোস্টের অভিযান আকাশমনি কাঠসহ চোরাই ট্রাক জব্দ

বুধবার (২৩ এপ্রিল) সকাল ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাড়িয়ারচর এলাকা থেকে প্রায় ২০০ ঘনফুট চোরাই কাঠ উদ্ধার করা হয়।

0
93
ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ফরেস্ট চেকপোস্টের সদস্যরা অভিযান চালিয়ে আনুমানিক পাঁচ লাখ টাকা মূল্যের অবৈধ আকাশমনি রদ্দা কাঠসহ একটি ট্রাক জব্দ করেছেন।

জানা গেছে, কাঠবোঝাই ট্রাকটি ঢাকা থেকে কুমিল্লার দিকে যাচ্ছিল। কাঠগুলো ত্রিপল দিয়ে ঢেকে রাখা ছিল।এতে সন্দেহ হলে চেকপোস্টে দায়িত্বরত বন বিভাগের সদস্যরা ট্রাকটি থামিয়ে তল্লাশি চালান। তল্লাশির সময় কাঠ পরিবহনের কোনো বৈধ কাগজপত্র প্রদর্শন করতে না পারায় চালক ও হেলপার ট্রাক রেখে পালিয়ে যান।

এ বিষয়ে সোনারগাঁ ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা আবু তাহের জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে আমরা ট্রাকটিকে থামিয়ে তল্লাশি করি। কাঠের কোনো বৈধ কাগজপত্র না থাকায় ট্রাকসহ কাঠ জব্দ করে আমাদের অফিসে নিয়ে আসা হয়। গাড়ির নম্বর ঢাকা মেট্রো-ড ১৪-৭১৩৫। বিষয়টি নিয়ে বন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও জানান, আকাশমনি কাঠ এখন কাঠচোরদের একটি প্রধান লক্ষ্যবস্তু। তাই নিয়মিত টহল জোরদার করা হয়েছে। অবৈধ কাঠ পাচার প্রতিরোধে আমরা কঠোর অবস্থানে আছি।

বর্তমানে ট্রাকটি বন বিভাগের হেফাজতে রয়েছে এবং পলাতক চালক ও হেলপারকে শনাক্ত ও গ্রেফতারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here