জেল থেকে বের হয়েই ডাকাতি করে ফের গ্রেপ্তার

গতকাল মঙ্গলবার গভীর রাত থেকে আজ বুধবার ভোরে পর্যন্ত দোহার ও ফুরিদপুরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

0
84
ছবি: সংগৃহীত

ঢাকার দোহারে ডাকাতির ঘটনার ৭দিন পরে ২ ডাকাতসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরমধ্যে ১ জন স্বর্ণ ক্রেতা ও ডাকাতির স্বর্ণ বিক্রেতা ২ নারী রয়েছেন। 

গ্রেপ্তাররা হলেন ফরিদপুরের ভাঙ্গা থানার বাসিন্দা ওমর আলী মাতব্ব (৩৫) ও একই এলাকার আকরাম মাতব্বর। পরে তাদের দেওয়া তথ্যমতে স্বর্ণ বিক্রির সঙ্গে জড়িত ওমর মাতব্বরের মা কমেলা বেগম (৬৫) ও স্ত্রী রাবেয়া বেগমকে (৩৫) গ্রেপ্তার করা হয়।

দোহার সার্কেলের জেষ্ঠ্য সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম আমাদের সময়কে বলেন, ‘এরা পেশাদার ডাকাত। দোহারের বিভিন্ন স্থানে বাসা ভাড়া নিয়ে বসবাস করেন। এক মাস আগে ওমর আলী ডাকাতির মামলায় জেল খেটে কারাগার থেকে বের হয়েছে। তিনি জেল থেকে বের হয়েই আবার ডাকাতি শুরু করেন।’

তিনি আরও জানান, আসামিদের জিজ্ঞাসাবাদে চুরি হওয়া স্বর্ণের ক্রেতা ফরিদপুরের নগরকান্দার বিনোকদিয়া গ্রাম হতে স্বর্ণকার গোপাল পালকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে পৌণে এক ভরি স্বর্ণ ও একটি চাপাতি উদ্ধার করা হয়।

জানা যায়, গত ১৫ এপ্রিল পশ্চিম সুতারপাড়া ব্যবসায়ী শাহজাহানের বাড়িতে ও পরদিন ১৬ এপ্রিল নারিশা পশ্চিমচর কানন গাজীর বাড়িতে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় প্রায় ৫০ লাখ টাকার মালামাল চুরি হয়। ওই ঘটনায় পৃথক দুটি মামলা হলে দোহার থানা পুলিশ বিভিন্ন সোর্স ও তথ্য প্রযুক্তির সহায়তায় পেশাদার ডাকাতদের গ্রেপ্তার করে। পরে আজ সকাল ১১টায় ৭ দিনের রিমান্ড চেয়ে তাদেরকে আদালতে পাঠানো হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন গ্রেপ্তার হওয়া দুই ডাকাত।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ‘দোহারের ডাকাতির ঘটনায় জড়িত বাকি ডাকাতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে। আশা করছি খুবদ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here