আপত্তিকর ভিডিও পোস্ট, বিএনপি নেতা বহিস্কার

বুধবার (২৩ এপ্রিল) উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনায়েত উল্যাহ বাবুল স্বাক্ষরিত এক চিঠিতে এ বহিস্কারের আদেশ দেওয়া হয়।

0
76
ছবি: সংগৃহীত

নোয়াখালীর সুবর্ণচরে অনৈতিক সম্পর্কের ভিডিও ভাইরাল হওয়ায় উপজেলা বিএনপির সহসভাপতি কাজী আলমগীরকে বহিষ্কার করা হয়েছে।

এতে বলা হয়, জেলা বিএনপির আহ্ববায়ক কমিটি ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এ বি এম জাকারিয়া নির্দেশে বিভিন্ন অপকর্ম ও অনৈতিক এবং চারীত্রিক স্খলন জনিত কারণে উপজেলা বিএনপির সহসভাপতি কাজী আলমঙ্গীরকে সকল পদ-পদবি থেকে বহিষ্কার করা হয়েছে।

জানা যায়, কাজী আলমগীর নিজের ফেসবুক স্টোরিতে একটি অনৈতিক আপত্তিকর ভিডিও পোস্ট করেন। বিষয়টি মূহুর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। যা উপজেলা বিএনপির দৃষ্টিগোচর হয় ফলে তাকে বহিস্কার করা হয়।

এদিকে ষড়যন্ত্রের শিকার হয়েছেন উল্লেখ করে কাজী আলমগীর বলেন, আমার ভুল হয়েছে। আমি ফেসবুক চালাতে জানি না। বিপক্ষের একটা গ্রুপ আমার বিরুদ্ধে লেগেছে। তারাই ষড়যন্ত্র করছে।

সুবর্ণচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনায়েত উল্যাহ বাবুল বহিস্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, চারিত্রিক স্খলনের কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর গঠনতন্ত্র ও শৃঙ্খলার পরিপন্থী কর্মকাণ্ডের জন্য জেলা বিএনপির আহ্বায়ক কমিটি এবং উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এ.বি.এম জাকারিয়ার নির্দেশক্রমে কাজী আলমগীরকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ-পদবি থেকে বহিষ্কার করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here