যে ৩ বিভাগে বৃষ্টি হতে পারে আজ

শুক্রবার (২৫ এপ্রিল) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

0
82
ছবি: সংগৃহীত

দেশের ৩ বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ঢাকা,ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, লঘুচাপটি পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here