মুন্সীগঞ্জে যমুনা টেলিভিশনের স্টাফ করেসপন্ডেন্টের ভাড়া বাসার তালা ভেঙে, জিনিসপত্র লণ্ডভণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রুমে থাকা নগদ অর্থ ও ক্যামেরার কিছু জিনিসপত্র খোয়া গেছে। এরমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে এঘটনা সন্দেহভাজন একজনের গতিবিধি ধরা পরেছে ভবনে একাধিক সিসিটিভি ফুটেজে। যেখানে দেখাযায় সাদা পাঞ্জাবি পরিহিত একজন লোক রাস্তা থেকে ভবনেন নির্দিষ্ট একটি বিষয় লক্ষ্য করে, পরে মাস্ক পরিহিত ওই ব্যাক্তি ভবনের ৪র্থ তলায় উঠে। দুপুর দেড়টা থেকে ৮মিনিটের মত ৪র্থ তলায় থেকে পরে নেমে যায় ওই ব্যাক্তি।
আরাফাত রায়হান জানায়, দুপুরে প্রেসক্লাব থেকে ভাড়া বাসার রুমে গিয়ে গোসল করে মসজিদে নামাজ পড়তে যাই। পরে বেলা আড়াইটার দিকে ফিরে এসে দেখি রুমের তালা ভাঙা, দরজা খোলা। টেবিলের জিনিসপত্র যত্রতত্র ছড়িয়ে আসে। একটি ড্রয়ারে সাড়ে ৪হাজার টাকার মত ও ক্যামেরা কিছু ডিভাইস ছিলো। টাকা ও ক্যামেরার সে জিনিসপত্র নেই। তবে অন্যকিছু লুট হয়নি। সিসি টিভির ফুটেজে দেখযাচ্ছে অনেকটা নির্দিষ্ট পরিকল্পিত ভাবেই এখানে আসা হয়েছিলো।
ঘটনাটি খতিয়ে দেখে দ্রুত জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।


