রোমে বাংলাদেশ হাউস পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা

শনিবার (২৬ এপ্রিল) এ তথ্য জানান প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

0
84
ছবি: সংগৃহীত

ইতালির রোমে বাংলাদেশ হাউস পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২৫ এপ্রিল) পরিদর্শনকালে তিনি সেখানকার দর্শনার্থী বইতেও সাক্ষর করেন।

আর্থনা সম্মেলন-২০২৫ এ যোগ দিতে ২১ এপ্রিল কাতার যান প্রধান উপদেষ্টা। চারদিনের সফর শেষ করে পোপ ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য শুক্রবার ইতালির রোমে যান তিনি।

সেখান থেকে ভ্যাটিকান সিটিতে সেন্ট পিটার্স ব্যাসিলিকায় প্রবেশ করেন, যেখানে পোপ ফ্রান্সিসের মরদেহ শনিবারের শেষকৃত্যের আগে জনসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য রাখা হয়েছে।

সফর শেষে আগামীকাল রোববার (২৭ এপ্রিল) প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here