বাবাকে পিটিয়ে আহত করার অভিযোগ সন্তানদের বিরুদ্ধে!

রবিবার (২৭ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়াচর এলাকায় এ ঘটনা ঘটে।

0
173
ছবি: সংগৃহিত

জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়াচর এলাকায় নিজের বাবাকে পিটিয়ে মারাত্মক জখম করার অভিযোগ উঠেছে আপন ছেলে-মেয়েদের বিরুদ্ধে।

রবিবার (২৭ এপ্রিল) দুপুরে প্রকাশ্যে বাড়ির সামনে রাস্তায় ফেলে আষাঢ়িয়াচর গ্রামের ৭০ বছর বয়সী বৃদ্ধ আব্দুর রহিমকে লাথি মেরে মাটিতে ফেলে পিটিয়ে মারাত্মকভাবে রক্তাক্ত করে তারই ছেলে জহিরুল ইসলাম, সাইফুল ইসলাম ও মেয়ে হালিমা আক্তার।

আহত আব্দুর রহিমের ডাক-চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলেও তারা মারধর চালিয়ে যেতে থাকে। এক পর্যায়ে এলাকাবাসী ক্ষিপ্ত হলে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে গুরুতর আহত অবস্থায় আব্দুর রহিমকে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় বলে জানান একাধিক প্রত্যক্ষদর্শী।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজুর রহমান বলেন,”জমি সংক্রান্ত বিষয়ে সন্তানদের বিরুদ্ধে আপন বাবাকে পিটিয়ে আহত করার ঘটনা শুনেছি।এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here