শেরপুরে বিদেশি মদ জব্দ

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার বড় গজনী এলাকা থেকে এসব জব্দ করা হয়।

0
92
ফাইল ছবি

শেরপুরের ঝিনাইগাতী থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৫৭০বোতল মদ জব্দ করেছে পুলিশ।  কিন্তু এ ঘটনায় কেউ আটক হয়নি।

পুলিশ জানিয়েছে, ভোরে মাদক কারবারি একটি চক্র ভারত থেকে চোরাই পথে আমদানি নিষিদ্ধ বিপুল পরিমাণে মাদক ঝিনাইগাতী উপজেলার গজনী এলাকার গভীর জঙ্গল দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় পুলিশের কয়েকটি টিম সীমান্তের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়। এসময় মাদক কারবারিরা মাদক নিয়ে সীমান্তে ঢুকলে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। পরে পুলিশ উপজেলার বড় গজনী এলাকা থেকে ৫৭০ বোতল বিভিন্ন ব্রান্ডের ভারতীয় মদ জব্দ করে থানায় নিয়ে আসে। জব্দকৃত মদের আনুমানিক বাজার মূল্য ৮লাখ ৫৫হাজার টাকা।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক কারবারিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। একইসাথে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here