বিসিবিতে কাদের থাকা উচিত, জানালেন তামিম

শনিবার (৩ মে) বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তামিম ইকবাল এ কথা বলেন।

0
142
ছবি: সংগৃহীত

জাতীয় দলকে বিদায় বলে দিয়েছেন গত বছরই। এবার ঢাকা প্রিমিয়ার লিগে খেলতে গিয়ে হার্ট অ্যাটাকের পর তামিম ইকবালের ক্রিকেট অধ্যায় যেন শেষের পথে। তাই এই অবসর পরবর্তী জীবনে কী করবেন তামিম, তা নিয়ে অনেকেরই কৌতূহল রয়েছে। এই প্রশ্নের জবাব পাওয়া যাচ্ছে তার সাম্প্রতিক সময়ের কার্যক্রমেও।

শনিবার (৩ মে) বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তামিম ইকবাল। সেখানে তামিম কথা বলেন বিসিবি নির্বাচন নিয়েও।

শুরুতেই তামিম বলেন, ‘‘ক্রিকেট বোর্ডে কারা আমাদের পলিসি মেকার? কারা আমাদের ডিসিশন মেকার? কারা আমাদের রিপ্রেজেন্ট করছে? যারা বোর্ড পরিচালক, তাদের স্বপ্ন কী আমাদের নিয়ে। তাদের ক্রিকেটিং আন্ডারস্ট্যান্ডিং কী আমাদের নিয়ে। এগুলো প্রতিটি জিনিস জড়িত থাকে বাংলাদেশের ভালো খেলা, জেতা, ভালো না খেলা- সবকিছুর সঙ্গেই।’’

বিসিবিতে যোগ্যদের বাছাই প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আমি ছোট হয়ে আপনাদের একটা জিনিস অনুরোধ করব- যারা ক্রিকেট বোর্ডকে প্রতিনিধিত্ব করার জন্য যোগ্য, জেলা থেকে হোক বা বিভাগ থেকে হোক…যাদের বেসিক ক্রিকেটিং আইডিয়া রয়েছে, যাদের একটা স্বপ্ন আছে যে আমি বাংলাদেশ ক্রিকেটকে এই জায়গায় নিয়ে যেতে চাই, আমি অনুরোধ করব তাদেরই যেন নির্বাচিত করা হয়।”

জেলা-বিভাগে ক্রিকেটের উন্নতি প্রসঙ্গে সাবেক এই অধিনায়ক বলেন, ‘‘ক্রিকেটকে আমরা বাংলাদেশের সবচেয়ে বড় খেলা বলে মনে করি। অন্যান্য খেলার প্রতি শ্রদ্ধা রেখেই এটা বলছি। তবে সবচেয়ে বড় খেলায় যদি এমনটা হয়, কেউ যদি নিজের জেলা-বিভাগে ক্রিকেটে উন্নতি না করে তাহলে তার বোর্ডে আসা প্রয়োজন নেই।’’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here