টঙ্গীবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রবাসীর স্ত্রী কে মারধর; থানায় অভিযোগ

0
85
ফাইল ছবি

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রবাসীর স্ত্রী সহ ৩ জন কে মারধরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। আহতরা হলেন সৌদি প্রবাসী মো: মনির মোল্লার স্ত্রী তানিয়া বেগম ( ৩০), শ্যালক শরীফ ( ২৮) ও মেয়ে মেহেতাজ।

জানা গেছে, টঙ্গিবাড়ী উপজেলার মান্দ্রা গ্রামের মৃত মোবারক খানের মেয়ে ও সোদি প্রবাসী মনির মোল্লার স্ত্রী তানিয়া বেগমের সাথে পৌত্রিক সম্পত্তি নিয়ে পাশের বাড়ীর মোহাম্মদ খানের মেয়ে নাছিমা বেগম গংদের সাথে বিরোধ চলছিলো। এরই জের ধরে গত সোমবার (৫মে) বিকেলে নাছিমা বেগম ও তার স্বামী রানা সেলিম তানিয়া বেগমের বসত ঘরের সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে। গালিগালাজ এর কারন জিজ্ঞেস করলে নাছিমা বেগম ও তার স্বামী আরও রেগে গিয়ে তানিয়া বেগমের বাড়ি ভাঙচুর করার চেষ্টা করে। তানিয়া ও তার ভাই শরীফ বাড়ি ভাংচুরে বাধা দিলে নাছিমা বেগম গংরা ক্ষিপ্ত হয়ে তাদেরকে মারধর করে । তানিয়াকে মারধর করতে দেখে মেয়ে মেহেতাজ(৮) এগিয়ে আসলে তাকেও ধাক্কা দিয়ে পাশের ডোবায় ফেলে দেয় । মেয়েকে বাঁচাতে গেলে সেখানেও তানিয়ার উপর হামলা করে নাছিমা গংরা। পরে তাদের ডাকচিৎকারে অন্যান্য প্রতিবেশীরা এসে তাদের কে উদ্ধার করে টঙ্গীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করান।

এ ঘটনায় আহত তানিয়া বেগম বাদী হয়ে ৬ই মে মঙ্গলবার টঙ্গীবাড়ী থানায় রানা সেলিম ( ৪৩) ও নাসিমা বেগম ( ৪০) সহ অজ্ঞাত ৩/৪ জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে তানিয়া বেগম জানান, আমার মা বাবা কেউ নেই। আসামিরা প্রতিনিয়ত আমাদের সম্পত্তি দখল করার জন্য প্রাণনাশের হুমকি দিয়ে আসছে এর পূর্বেও কয়েকবার আমাদেরকে মারধর করেছে। আমরা নিরুপায় হয়ে আইনের শরণাপন্ন হয়েছি। তাদের সাথে আমাদের পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে।

এ বিষয়ে টঙ্গীবাড়ী থানা ওসি মহিদুল ইসলাম জানান, এ ঘটনায় টঙ্গীবাড়ি থানায় একটি অভিযোগ হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here