সাবেক আইজিপি শহীদুলসহ ৩ পুলিশ কর্মকর্তা ট্রাইব্যুনালে

কর্মকর্তারা হলেন, সাবেক আইজিপি শহিদুল ইসলাম, ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া ও মিরপুর জোনের সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লা।

0
58

২০১৬ সালে ঢাকার কল্যাণপুরের জাহাজবাড়িতে ৯ জনকে হত্যার অভিযোগে সাবেক ৩ পুলিশ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

কর্মকর্তারা হলেন, সাবেক আইজিপি শহিদুল ইসলাম, ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া ও মিরপুর জোনের সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লা।

বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে আজ এই মামলার শুনানী হবে। এছাড়া তাদের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের হত্যা মামলাও রয়েছে।

এর আগে, গত ৯ এপ্রিল তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে এই তিন অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে তদন্ত সংস্থার হেফাজতে নিয়ে গত ২১, ২২ ও ২৩ এপ্রিল জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

উল্লেখ্য, এ অভিযোগে বলা হয়েছে, রাজধানীর কল্যাণপুরে জাহাজবিল্ডিং নামের একটি বাসায় ২০১৬ সালে কথিত জঙ্গি আস্তানায় অভিযানের নামে নাটক সাজানো হয়। ওই অভিযানে নয়জন ইসলামি মনোভাবাপন্ন যুবককে গুলি করে হত্যা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here