আমরা আবারো তত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করবো-ব্যারিস্টার নওশাদ জমির

0
131
ফাইল ছবি

বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার মুহম্মদ নওশাদ জমির বলেছেন, আমরা আবারো তত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করবো। গণতন্ত্রের পূর্ব শর্ত হচ্ছে সঠিক নির্বাচন। একটা সঠিক নির্বাচন যদি না হয়, কোনদিন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না এবং সেই কারণে বিএনপি বলছে আবার আমরা তত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করবো। বাংলদেশে সঠিক একটা নির্বাচন ব্যাবস্থা চিরস্থায়ী করার জন্য ব্যাবস্থা নেব।

আজ শনিবার(১০মে) দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী মহিলা কলেজের মাঠে আটোয়ারী উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরো নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, সামনের দিকে পথ চলার জন্য নিজের মধ্যে সহার্দ একতা বদ্ধতার মাধ্যমে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যাবে নতুন বাংলাদেশ। যে স্বপ্ন নিয়ে স্বাধীনতা এসেছে ২৪ জুলাই। ইনশাল্লাহ সেই স্বাধীনতা সুফল বাংলাদেশে বয়ে নিয়ে আসবে।
এসময় পূর্বের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেন কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ও প্রধান বক্তা ফরহাদ হোসেন আজাদ।

আটোয়ারী উপজেলা বিএনপির সদস্য সচিব কুদরত-ই-খুদার সঞ্চলানায় আহ্বায়ক আব্দুস সামাদ আজাদ এর সভাপতিত্বে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ), আব্দুল খালেক, অধ্যাপক মোঃ আমিনুল ইসলাম সহ অনেকে বক্তব্য রাখেন।
সম্মেলনে উদ্বোধক হিসেবে উদ্বোধন ঘোষণা করেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু।

জানা গেছে, সম্মেলনের দ্বিতীয় অধিবেশন বিকেলে শুরু হয়েছে । এ সময় ৩৫৩ জন ডেলিগেট ব্যালট পেপারের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করে ভোটের মাধ্যমে সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here