মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ রুমিন ফারহানার

0
35
মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ রুমিন ফারহানার

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, ‘বিএনপিকে ধন্যবাদ জানাই আমাকে নির্বাচনে মনোনয়ন না দেওয়ার জন্য। আমাকে মনোনয়ন দিলে আমার এত জনপ্রিয়তা আছে, তা আমি হয়তো কোনোদিন জানতেই পারতাম না।’

মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

সংসদে নারী প্রতিনিধিত্বের প্রসঙ্গ টেনে রুমিন ফারহানা বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনে অনেক নারী সামনের সারিতে ছিলেন। কিন্তু তারা এখন হারিয়ে গেছেন। এই সংসদে নারী মাত্র ৭ জন। ৫২ শতাংশ নারীদের পেছনে ফেলে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া সম্ভব নয়।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here