পিরোজপুরের যুবলীগ নেতা নাসির গ্রেপ্তার

0
86
ছবি: সংগৃহীত

পিরোজপুর জেলা পরিষদের সাবেক সদস্য পলাতক যুবলীগ নেতা সন্ত্রাসী নাসির হাওলাদারকে ঢাকায় গ্রেপ্তার করেছে পুলিশ । গতকাল রবিবার বিকেলে ঢাকার যাত্রাবাড়ী এলাকার ভাংগা প্রেস থেকে নাছিরকে গ্রেপ্তার করে যাত্রাবাড়ী থানা পুলিশ।

পিরোজপুর সদর থানার ওসি মো. রবিউল ইসলাম নাসিরের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নাসিরের বিরুদ্ধে বিস্ফোরক আইনসহ, চাঁদাবাজি, হত্যাচেষ্টা, চুরির অভিযোগে পিরোজপুর সদর থানায় গত ০৭ এপ্রিল পিরোজপুর জেলা বিএনপির সাবেক সদস্য মো. জহিরুল ইসলাম কলিমের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। ওই মামলায় ইতিপূর্বে তার মামা কৃষকলীগের জেলা সভাপতি চান মিয়া মাঝিকে ও গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, নাসিরের বিরুদ্ধে করা মামলার রিকুইজিশন যাত্রাবাড়ী থানায় পাঠানো হলে সেখানকার পুলিশ যাত্রাবাড়ী ভাংগা প্রেস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পিরোজপুর থানায় পাঠিয়ে দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here