শেরপুরে ধান ক্ষেতে অজগর, পরে গারো পাহাড়ে অবমুক্ত

0
76
ফাইল ছবি

শেরপুরের ঝিনাইগাতীতে ধান ক্ষেত থেকে বার্মিজ প্রজাতির একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরে গারো পাহাড়ে অবমুক্ত করা হয়।

শনিবার (১৭ মে) রাতে উপজেলার রাংটিয়া রেঞ্জের গহীন বনে অজগরটি অবমুক্ত করা হয়। এর আগে, একইদিন বিকেলে উপজেলার মরিয়মনগর গ্রামের একটি ধান ক্ষেত থেকে সাপটি উদ্ধার করা হয়।

বনবিভাগ জানিয়েছে, মরিয়মনগর গ্রামের একটি ধান ক্ষেতে বার্মিজ প্রজাতির অজগর সাপটি দেখতে পেয়ে বন বিভাগে খবর দেয় স্থানীয়রা। পরে বন বিভাগের লোকজন অজগর সাপটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করে। এরপর রাতে অজগর সাপটিকে রাংটিয়া রেঞ্জের আওতাধীন গভীর বনে নিরাপদভাবে অবমুক্ত করা হয়।

রাংটিয়া রেঞ্জের রাংটিয়া সদর বিট অফিসার শাহজাহান বলেন, বড় আকৃতির বার্মিজ প্রজাতির অজগর সাপটিকে সতর্কভাবে উদ্ধার করা হয়, যাতে জনসাধারণের কোন ক্ষতি না হয় এবং সাপটিও কোনো প্রকার আঘাত না পায়। এরপর গারো পাহাড়ের বনে অবমুক্ত করা হয়েছে। এটি একটি সংরক্ষিত বন্যপ্রাণী। একে প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ প্রজাতি হিসেবে বিবেচনা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here