ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি যুক্তরাজ্য-ফ্রান্স-কানাডার

প্রতিবেদনে বলা হয়, গাজা উপত্যকায় ত্রাণ সংক্রান্ত আরোপিত বিধিনিষেধ তুলে না নিলে, তেলআবিবের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার হুমকি দিয়েছে দেশ তিনটি। স্থানীয় সময় সোমবার (১৯ মে) এ সংক্রান্ত একটি যৌথ বিবৃতি প্রকাশ করে রাষ্ট্রগুলো।

0
67

গাজায় নতুনভাবে শুরু হওয়া সামরিক অভিযান অবিলম্বে বন্ধ না করলে, ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছে তিন প্রভাবশালী দেশ যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা। মঙ্গলবার (২০ মে) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, গাজা উপত্যকায় ত্রাণ সংক্রান্ত আরোপিত বিধিনিষেধ তুলে না নিলে, তেলআবিবের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার হুমকি দিয়েছে দেশ তিনটি। স্থানীয় সময় সোমবার (১৯ মে) এ সংক্রান্ত একটি যৌথ বিবৃতি প্রকাশ করে রাষ্ট্রগুলো।

বিবৃতিতে অনতিবিলম্বে গাজায় আগ্রাসন বন্ধের দাবি জানানো হয়। সীমিত ত্রাণ প্রবেশের সিদ্ধান্তের নিন্দা জানিয়ে উপত্যকায় পর্যাপ্ত মানবিক সহায়তা ঢুকতে দেয়ারও আহ্বান জানানো হয়।

নেতানিয়াহু প্রশাসনের কর্মকাণ্ডকে জঘন্য আখ্যা দিয়ে, তেলআবিবের পাশে না দাঁড়ানোর ঘোষণা দিয়েছে দেশগুলো। পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণের যে কোনো চেষ্টার বিরোধিতা করে লন্ডন-প্যারিস-অটোয়া; এমনটাও উল্লেখ করা হয় বিবৃতিতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here