ইতি টানতে যাচ্ছে স্প্যানিশ লা লিগার চলতি মৌসুম। কেবল এক রাউন্ড বাকি আছে। যেখানে রাতে মৌসুমের শেষ ম্যাচে রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে রিয়াল সোসিয়েদাদের। ম্যাচটা দুই দলের জন্যই স্রেফ নিয়মরক্ষার। কিন্তু ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে মাদ্রিদ জায়ান্টদের জন্য আজকের রাতটা বিশেষ কিছুর উপলক্ষ। এদিন দিনে ঘরের মাঠে শেষবারের মতো দেখা যাবে দলটির কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তি ও মিডফিল্ডার লুকা মদরিচকে।
কিংবদন্তি এ দুজনকে বিদায় অনুষ্ঠানে তিল ধারণের ঠাঁই থাকার কথা নয়। স্বাগতিক দর্শকদের সামনে থেকে বিদায় নেবেন গুরু-শিষ্য। খুব স্বাভাবিকভাবেই আবেগ ছুঁয়ে যাচ্ছে তাদের।
আনচেলত্তি একটু বেশিই আবেগপ্রবণ হয়ে পড়ছেন। কিংবদন্তি ছাত্র মদরিচের সঙ্গে তারও বিদায় অনুষ্ঠান। দুজনের বিদায় একই মোহনায় হওয়ায় আপ্লুত হয়ে উঠেছেন রিয়াল মাদ্রিদকে অনেক কিছু জেতানো আনচেলত্তি। তিনি বলেছেন, ‘হ?্যাঁ, দ্রুতই আমি খুব আবেগপ্রবণ হয়ে পড়ি। এটা হবে আবেগময় একটা দিন। আমি কাঁদলেও সমস?্যা নেই। এটা হবে সুন্দর আর আমি সেটা মদরিচের সঙ্গে ভাগ করে নেব। যে রিয়াল মাদ্রিদে এই মেয়াদে আমাকে অসাধারণ সহায়তা করেছে। সে দারুণ একজন মানুষ, একজন কিংবদন্তি। তার সঙ্গে বিদায় বলতে পারা হবে দুর্দান্ত।’
রিয়াল মাদ্রিদের এই মৌসুম শেষ হচ্ছে ট্রফিখরায়। তবে আনচেলত্তি-মদরিচ জুটি অনেক শিরোপা উপহার দিয়েছে ক্লাবটিকে। বার্নাব্যুতে ১৩টি মৌসুম কাটিয়ে মডরিচ ট্রফি জিতেছেন ২৮টি। আর আনচেলত্তি দুই মেয়াদে ছোট-বড় মিলিয়ে শিরোপার স্বাদ নিয়েছেন ১৫ বার। যা এই ক্লাবের হয়ে কোনো কোচের সর্বোচ্চ ট্রফি জয়ের রেকর্ড। ইতিহাস গড়া এই কোচের বিদায়টা স্মরণীয় করে রাখার প্রয়াস চালাচ্ছে রিয়াল মাদ্রিদ।
গতকাল ক্লাবের ওয়েবসাইটে ক্লাব প্রশাসন বলেছে, ‘রিয়াল মাদ্রিদ এবং কার্লো আনচেলত্তি চুক্তির ইতি টানার ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছে। রিয়াল মাদ্রিদ ও বিশ্ব ফুটবলের ইতিহাসের অন্যতম মহান কিংবদন্তিকে আমাদের ক্লাবের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও অশেষ ভালোবাসা জানাই। কার্লো আনচেলত্তি আমাদের ক্লাবের ১২৩ বছরের গৌরবময় ইতিহাসের অন্যতম সফল সময়ে দলের নেতৃত্ব দিয়েছেন এবং ক্লাব ইতিহাসে সবচেয়ে বেশি শিরোপাজয়ী কোচ হিসেবে নিজের নাম অমর করে রেখেছেন।’
অবশ্য এই মৌসুমটা ভালো কাটেনি রিয়াল মাদ্রিদ কিংবদন্তির। ইনজুরি এবং খেলোয়াড় সংকট এই ব্যর্থতার কারণ। বাজে এই সময়টার কোনো নেতিবাচক প্রভাব আসন্ন ফিফা ক্লাব বিশ^কাপ কিংবা নতুন মৌসুমে পড়বে কিনা এ নিয়ে আনচেলত্তি বলেছেন, ‘আমি জানি না, আমি এ বিষয়ে কথা বলতে চাই না

