অজয়ের সঙ্গে জুটি বেঁধে এবার বলিউডে জ্যাকি চ্যান

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে জানা যায়, চলতি মাসে জ্যাকি চ্যান অভিনীত ‘ক্যারাটে কিড: লিজেন্ডস ২’ মুক্তির অপেক্ষায় রয়েছে। ইতোমধ্যে অন্তর্জালে মুক্তি পেয়েছে ছবির টিজার। যা দর্শকদের মধ্যে উন্মাদনা তৈরি করেছে। আমেরিকা ছাড়াও ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি।

0
77

হলিউড ছবির অ্যাকশন আইকন জ্যাকি চ্যান এবার নাম লেখাচ্ছেন বলিউডে! সম্প্রতি বলিউড অভিনেতা অজয় দেবগণ ও জ্যাকির একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে হলিউড অভিনেতাকে বলতে শোনা যায়, ‘অজয় বলিউডে কাজের জন্য ডাকো।’ অজয়-জ্যাকির ওই কথোপকথন নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ায় জোর আলোচনার জন্ম দিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে জানা যায়, চলতি মাসে জ্যাকি চ্যান অভিনীত ‘ক্যারাটে কিড: লিজেন্ডস ২’ মুক্তির অপেক্ষায় রয়েছে। ইতোমধ্যে অন্তর্জালে মুক্তি পেয়েছে ছবির টিজার। যা দর্শকদের মধ্যে উন্মাদনা তৈরি করেছে। আমেরিকা ছাড়াও ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি।

মুক্তির আগে ছবির প্রচারে ভারতীয় দর্শকদের জন্য একটি আলাদা টিজার রিলিজ করেছে ‘ক্যারাটে কিড: লিজেন্ডস ২’ নির্মাতা। যেখানে ধরা পড়েছে অজয় দেবগণ আর জ্যাকি চ্যানের এক উষ্ণ আলাপচারিতা।

ভাইরাল ভিডিওতে জ্যাকিকে বলতে শোনা যায়, ‘অজয় তুমি আমাকে ভারতে ডাকো!’ উত্তরে বলিউড অভিনেতা হেসে বলেন, ‘তোমার সঙ্গে কাজ করতে পারলে তো দারুণ হবে!’ তখনই জ্যাকি হেসে বলেন, ‘তুমি ফাইট কর, আমি ড্যান্স করি। যাকে বলে একেবারে বলিউডি টুইস্ট।’ এই বাক্যালাপ নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই অনেকেই মনে করেছেন জ্যাকি চ্যান শুধুই অ্যাকশন তারকা-ই নন বরং বলিউড ঘরানার রসবোধ আর মিউজিকও তার মন ছুঁয়েছে।

‘ক্যারাটে কিড: লিজেন্ডস ২’ সিনেমা ঘিরে আরও চমক থাকছে। এ ছবিতে মিস্টার হ্যান চরিত্রে জ্যাকি চ্যানের কণ্ঠে হিন্দি ডাবিং করছেন অজয় দেবগণ। বলিউডের এ অভিনেতার ছেলে যুগ দেবগণ ‘ক্যারাটে কিড: লিজেন্ডস ২’ ছবির মুখ্য চরিত্র ‘লি ফং’-এর জন্য ভয়েস দিচ্ছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here