অভ্যুত্থানবিরোধীদের বিরূদ্ধে ব্যবস্থা নিতে ইবি উপাচার্য বরাবর স্মারকলিপি

0
92
ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানবিরোধীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়াসহ চার দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

মঙ্গলবার (২৭ মে) বিকেলে ইবি উপাচার্য অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহর কাছে তারা এ স্মারকলিপি প্রদান করেন।

এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, সমন্বয়ক এসএম সুইট, সহ-সমন্বয়ক তানভীর মন্ডল, গোলাম রব্বানী, ইয়াসিরুল কবির সৌরভ ও আব্দুল্লাহ নোমান প্রমুখ উপস্থিত ছিলেন।

তাদের চার দফা দাবি হলো- ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে শুধু পিছিয়ে থাকা জনগোষ্ঠী ছাড়া সব কোটা বাতিল; জুলাই অভ্যুত্থানের বিপক্ষে নেতৃত্ব দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ; সেশনজট নিরসনে অনুষদ ভিত্তিক একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন ও বাস্তবায়ন; বহিরাগত মুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “আমরা এসব বিষয় নিয়ে কাজ করছি। তবে বহিরাগত নিয়ন্ত্রণ করাটা সবসময় সম্ভব হয় না। তারপরও আমরা এসব বিষয়ে পরবর্তীতে ব্যবস্থা নেব।”

গত বছরের ৫ আগস্ট পরবর্তী বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয়ে জুলাই আন্দোলনবিরোধীদের বিরূদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও প্রশাসন বরাবর স্মারকলিপি প্রদান করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here