হাজিরা শেষে মমতাজ বেগমকে রিমান্ডে পাঠিয়েছে আদালত

0
95
ফাইল ছবি

মানিকগঞ্জের সিংগাইরে দায়ের করা হত্যা মামলার নিয়মিত হাজিরা শেষে ওই মামলায় সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে চারদিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার (২৭ মে) বেলা ১২টার দিকে মমতাজ বেগমকে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালতে তোলা হলে তিনি এই আদেশ দেন।

এর আগে, আজ সকাল সাড়ে আটটার দিকে কেন্দ্রীয় কাশিমপুর কারাগার থেকে তাকে মানিকগঞ্জ আদালতে নিয়ে আসা হয়। আদালত প্রাঙ্গণে অনাকাঙ্খিত ঘটনা এড়াতে এসময় কড়া পুলিশি পাহারা ছিল।

মানিকগঞ্জ কোর্ট পুলিশ ইন্সপেক্টর মো.
আবুল খায়ের মিয়া বলেন, সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকায় চারহত্যা মামলায় মমতাজ বেগমকে আদালতে নিয়মিত শুনানির জন্য আজ আদালতে হাজির করা হয়। ওই মামলায় বিচারক তাকে চারদিনের রিমান্ডে পাঠায়।

উল্লেখ্য, ২০১৩ সালের হরতালের দিন সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকায় হরতাল-সমর্থনে একটি মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহত হন। প্রায় এক যুগ পর চলতি বছরের ২৫ অক্টোবর নিহত এক ব্যক্তির স্বজন মজনু মোল্লা সিংগাইর থানায় মমতাজ বেগমকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here